Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আনিছুর রহমান বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ নভেম্বরে চালু করা হবে। তার পরেই তফসিল ঘোষণা করা হবে।

অ্যাপের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, পুরো নির্বাচন ব্যবস্থাটা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে। যেখানে মনোনায়নপত্র জমা থেকে ভোটের সব তথ্য থাকবে।

নির্বাচন কমিশনার বলেন, এবার ভোটের আগের দিন নয়, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *