Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

পদ্মা নদী, হেমন্তের বাতাস আর হিম হিম ঠান্ডার আনাগোনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে রাজশাহী। নগরীর পথে পথে রঙের ছোঁয়া, সড়ক বিভাজকে নতুন প্রলেপ, পরিচ্ছন্নতা অভিযান আর বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধনে চলছে কর্মযজ্ঞ। কোথাও পুরোনো স্থাপনায় লাগছে নতুন রং, কোথাও চলছে সড়ক সংস্কার। এরমধ্যেই প্রধানমন্ত্রীকে ঘিরে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, আবেগ ও প্রত্যাশা।

আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরকালে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পাশাপাশি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *