Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

স্লোগানে উত্তাল শাহবাগ

স্লোগানে উত্তাল শাহবাগ

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই ঘণ্টা ধরে শাহবাগ অবরুদ্ধ রেখেছেন। এতে শাহবাগ-সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা এবং কোটা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করছেন। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান আন্দোলনকারীরা।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। সেখানে মেট্রোরেলের নিচে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়মুখী পথে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ফেলেন। তবে সামনে না গিয়ে শিক্ষার্থীরা শাহবাগে ফিরে আসেন।

শিক্ষার্থীরা এক দফা দাবিতে আন্দোলন করছেন। তা হলো- সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করা। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ শতাংশ কোটার প্রস্তাব করেছেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *