Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। পরে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে মিছিলটি শেষ করে তারা।

এতে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসঙ্গে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখব। ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন করব।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হুমায়ন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান।

আরও উপস্থিত ছিলেন— ছাত্রদলের তৌহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরি, ইমাম হোসেন নির্জন, মো. শাহাবউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।

 

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *