দেশের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ নভেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বিশ্বের উন্নত দেশসমূহের মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।