Log In

সংবাদ শিরোনাম:
কেমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী, জানালেন স্ত্রী জুবাইদা দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন ৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন

জমি আছে, কিন্তু বিরোধের কারণে সেখানে ঘর তোলা সম্ভব হয়নি। জীবিকার তাগিদে দুজনকেই নির্ভর করতে হয় ভিক্ষাবৃত্তির ওপর। দৃষ্টিপ্রতিবন্ধী বিপদভঞ্জন পাল ও তার স্ত্রী মায়া রানীর এমন অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের ঘর নির্মাণে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এই দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম জাগো নিউজকে বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তায় তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, জমি-সংক্রান্ত জটিলতা নিরসনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজেদের জমিতে নিরাপদ আশ্রয় গড়ে তুলে দম্পতি যেন স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটিই তাদের লক্ষ্য। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *