Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা কর্মসূচী ঘোষণা ইসলামী সমাজের

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা কর্মসূচী ঘোষণা ইসলামী সমাজের

নিজস্ব প্রতিবেদক:

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা কর্মসূচী ঘোষণা করেছে ইসলামী সমাজ। কর্মসূচীর মধ্যে রয়েছে- ১. আগামী শনিবার (২৫ নভেম্বর) ওহীর মিছিল। মিছিলটি সকল ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ঘুরে পল্টন মোড় এবং দৈনিক বাংলার মোড় হয়ে পুনরায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এসে দোয়া-মুনাজাতের মাধ্যমে শেষ হবে। ২. আগামী রোববার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ইসলামী সমাজের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ চিঠি প্রদান। সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বঙ্গভবন অভিমুখে শান্তি মিছিলের মাধ্যমে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেইটে গিয়ে মিছিলটি অবস্থান করবে এবং সেখান থেকে ইসলামী সমাজ গঠিত ১০-১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি প্রদান করবে।
ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ থেকে বাঁচার উপায় এবং এ মর্মে জাতীয় ঐক্য গঠনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ২ দফা কর্মসূচি ঘোষণা করেন।
মানবন্ধনে সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশ ও জাতীর মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র মেনে চলার মাধ্যমে মহান আল্লাহর সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে বিভিন্ন রকম মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িয়ে আল্লাহর ভয়াবহ আযাব-গজবের মুখোমুখি অবস্থান করছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও প্রতিষ্ঠার নামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের তফসিল নিয়ে দেশে চলমান দ্বন্দ্ব, সংঘাত এবং সংঘর্ষ মূলতঃ আল্লাহর আযাব-গজবেরই অংশ।
ইসলামী সমাজের আমীর বলেন, দেশ স্বাধীনের ৫২ বছরে ক্ষমতাসীনরা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ জনগণকে শোষন করে অর্থ-সম্পদের পাহাড় গড়েছেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস ক্রয় করার ক্ষমতা হারিয়ে দিশেহারা। এ অবস্থা থেকে বাঁচতে হলে মানবরচিত ব্যবস্থার মূলোৎপাটন করে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।
এসময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।
ইসলামী সমাজ ঢাকা মহানগর (উত্তর) এর সহকারী দায়িত্বশীল মোস্তফা জামিল সাদ এর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মো. নুরুদ্দিন প্রমুখ।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *