Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

তারেক রহমানের বক্তব্য নিয়ে গবেষণা: ৯০.৫% ইতিবাচক মনোভাব প্রকাশ

তারেক রহমানের বক্তব্য নিয়ে গবেষণা: ৯০.৫% ইতিবাচক মনোভাব প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য “যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে” নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া রয়েছে।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণায় উঠে এসেছে, তারেক রহমানের এই বক্তব্যের সাথে ৯০.৫% নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মাত্র ৮.২% নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর ১.৪% নিরপেক্ষ থেকেছেন।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক(প্রশাসন) ইঞ্জিঃ আসিফ হোসেন রচি বলেন, “এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে যারা স্বৈরাচারবিরোধী রাজনীতির পক্ষে।”

সংস্থার অন্য এক পরিচালক(গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, “গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি, তারেক রহমানের ‘স্বৈরাচারের বিচার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়।”

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও রাজনৈতিক বক্তব্য ও জনমতের ওপর গবেষণা চালিয়ে যাবে তারা।

উল্লেখযোগ্য যে, এই গবেষণায় ডেটা মাইনিং পদ্ধতির মাধ্যমে এটিএন নিউজ, এন টিভি, আর টিভি, চ্যানেল ২৪, বায়ান্ন টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি-তে প্রচারিত সংশ্লিষ্ট প্রতিবেদনে নেটিজেনদের কমেন্ট ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং’ পদ্ধতির মাধ্যমে অ্যানালাইসিস করে সেন্টিমেন্ট নিরূপণ করা হয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *