Log In

সংবাদ শিরোনাম:
কেমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী, জানালেন স্ত্রী জুবাইদা দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘরের স্বপ্ন পূরণে এগিয়ে এলো জেলা প্রশাসন ৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা

এবার রুশ হামলায় কেঁপে উঠল জেলেনস্কির নিজ শহর

এবার রুশ হামলায় কেঁপে উঠল জেলেনস্কির নিজ শহর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে রাশিয়া হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন আরও ৬০ জন।

গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যেও ছয় শিশু রয়েছে।

শহর প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানিয়েছেন, হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল, কয়েকটি স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান।

ভিলকুল আরও বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরাও হামলার শিকার হন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *