মালয়েশিয়ায় বাংলাদেশের তরুণদের সাফল্য
নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (MMU) অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (WSDG) ২০২৬-এ একাধিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের বিভিন্ন দল। প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নভিত্তিক প্রকল্প নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ২৪টি দেশের ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকেরা।
WSDG ২০২৬-এ বাংলাদেশের দেশীয় প্রতিনিধি হিসেবে অংশ নেয় রোবো টেক ভ্যালি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ এস এম আহসানুল সরকার আকিব বাংলাদেশ দলের প্রধান প্রতিনিধি হিসেবে দলের নেতৃত্ব ও কারিগরি সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ দলের কান্ট্রি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)-এর টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম, প্রগ্রেস টেক লিমিটেডের জুবায়ের আল বিল্লাহ খান এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের প্রভাষক মো. আশিকুচ্ছালেহীন।
প্রতিযোগিতায় বাংলাদেশি দলগুলোর মধ্যে Team Novatrix অর্জন করে Platinum Award ও Gold Medal। পাশাপাশি Top 5 Award-এ দলটি চতুর্থ স্থান অর্জন করে এবং পায় ‘A Distinguished Tribute to Excellence’ স্বীকৃতি।
Falcon Nexus অর্জন করে Gold Medal। Educated Robot অর্জন করে Gold Medal এবং Top 5 Award-এ চতুর্থ স্থান। Nexus Autonomous System অর্জন করে Gold Medal ও Robotics & Drones Best Award।
Elite Trio অর্জন করে Platinum Award ও Gold Medal। দলটি Top 5 Award-এ দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি পায় World Planet Protector Award।
Nexora অর্জন করে Gold Medal ও WSDG Human Well-Being Award। Cor Machina অর্জন করে Gold Medal ও Platinum Award। দলটি Top 5 Award-এর পাশাপাশি Youth Change Maker Award-ও অর্জন করে।
এ ছাড়া Eco Warriors অর্জন করে Gold Medal ও WSDG Environmental Sustainability Award এবং Durgo অর্জন করে Gold Medal।
প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে বাংলাদেশের তরুণদের এ অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে তাদের সক্ষমতা তুলে ধরেছে। একাধিক পুরস্কার অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণও আরও দৃশ্যমান হয়েছে।