Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা

২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ জুলাই শনিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৭ জুলাই রোববার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসেবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি- এ তথ্য ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *