Log In

সংবাদ শিরোনাম:
ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট: কাদের

সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট: কাদের

প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এ বাজেট।

বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয় নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, তিনি শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *