Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভাঙচুর

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভাঙচুর

রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সড়ক অবরোধ করেছে চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মোস্তাক আহমেদ। তিনি জানান, মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো রাস্তা ছাড়েনি।

জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে শতশত ব্যাটারিচালিত রিকশা চালক অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নিয়েছিলেন রিকশাচালকরা। পরে তারা সেখানে ভাঙচুর চালায়। পূরবী থেকে বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় এসে জড়ো হচ্ছেন এসব ব্যাটারিচালিত রিকশাচালক। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *