Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটি দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে মুক্তির আগেই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর অভিনেত্রী জয়া আহসানের একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয়া আহসান ঔপন্যাসিক মানিকের বিখ্যাত উক্তি, ‘শরীর, শরীর তোমার মন নাই কুসুম?’ – এর এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সাধারণত ‘কুসুম’ চরিত্রটিকে শরীরসর্বস্ব হিসেবে দেখা হলেও জয়া আহসান বাস্তব জীবনে ‘মন’ ও ‘শরীর’ উভয়ের গুরুত্বকেই তুলে ধরেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীর— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস কুসুমেরও তাই।’

তার কথায়, ‘আমায় ভারতীয় পরিচালকেরা ভালবাসেন, ছবিতে অভিনয়ের জন্য ডাকেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখনই শশী-কুসুমের সম্পর্কে নিয়ে জানতে চাইবেন না। ওটা ১ আগস্ট পর্দার জন্য তোলা থাক?’

এদিকে পরিচালক সুমন মুখার্জি জানান, ১৫ বছর পর মুক্তি পেলেও ছবির গল্প এবং এর সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আজও সমসাময়িক। সেই সময়ের সঙ্গে বর্তমানের খুব বেশি পার্থক্য নেই। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন পার্থক্য নেই।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *