Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

চলতি মাসের প্রথম সপ্তাহে (১-৭ ডিসেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে ৮ কোটি ৮১ লাখ ডলার। রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ৭ দিনে দেশে মোট ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে এই পরিমাণ ছিল ৫০ কোটি ৮৯ লাখ ডলার। অর্থাৎ, নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি পেয়েছে।

রেমিট্যান্সের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ১৮ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া, বিশেষায়িত ব্যাংকগুলো থেকে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে ২০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

গত জুন মাসে প্রবাসীরা ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠালেও, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১৯১ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে এরপর পরিস্থিতি উন্নতি হতে থাকে। আগস্টে প্রবাসীরা ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ছিল, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। অক্টোবরেও ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে, এবং নভেম্বরে আসে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *