Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ট্রায়ালের ১৬ ফুটবলার যুব সাফের ক্যাম্পে

ট্রায়ালের ১৬ ফুটবলার যুব সাফের ক্যাম্পে

আগামী ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে আজ থেকে অ-১৭ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাফুফের এলিট একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটন এই দলের দায়িত্বে।

দলের খেলোয়াড় সংখ্যা নিয়ে ছোটন বলেন, ‘আজ ক্যাম্পে ৩৩ জন যোগদান করেছেন। একজন ছুটি নিয়েছেন এইচএসসি পরীক্ষার জন্য। বিকেএসপি’র ১৩ জন ফুটবলার আগামী মাসে জাপানে টুর্নামেন্ট খেলবে। তারা টুর্নামেন্ট খেলে এসে যোগ দেবে ক্যাম্পে।’

প্রবাসী ফুটবলারদের ট্রায়াল হওয়ার কিছুদিন পর বাফুফে স্থানীয় ফুটবলারদেরও বয়সভিত্তিক দলের জন্য ট্রায়াল নিয়েছিল। তিন দিন ব্যাপী সেই ট্রায়ালেও শতাধিক ফুটবলার এসেছিলেন। সেখান থেকে ১৬ জন এই ক্যাম্পে রয়েছেন বলে জানালেন ছোটন, ‘আমাদের একাডেমির নিজস্ব ফুটবলারের পাশাপাশি ট্রায়ালের ১৬ জন ফুটবলার রয়েছে।’

অ-১৭ হলেও এটিও বাংলাদেশ জাতীয় দল। এই পর্যায়ে এখনও ট্রায়াল দিয়ে বাফুফে খেলোয়াড় সংগ্রহ করছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট অনিয়মিত। সেই টুর্নামেন্ট হলে কোচরা প্রতিভাবান ফুটবলার বাছাই করতে পারত অনায়াসে।

সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপে। এই গ্রুপের অন্য দল নেপাল। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। সাফ অ-১৭ টুর্নামেন্টের পর এএফসি অ-১৭ বাছাইয়েরও আসর রয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *