Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠিত হয়েছে। বিদায়ি কমিটির সভাপতি খান মোহাম্মদ সালেকের সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদের জন্য সাখাওয়াত হোসেন বাদশাকে (আমার বার্তা) সভাপতি ও খন্দকার আছাব মাহমুদকে (বিটিভি) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন । কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি কবি জাহাঙ্গীর ফিরোজ (সিনিয়র সাংবাদিক), সহ-সভাপতি শেখ এনামুল হক (ডেইলী স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান (নিউ নেশন) ও শাহনাজ পারভিন এলিস (খবরের কাগজ), কোষাধ্যক্ষ ডি এম আমিরুল ইসলাম অমর (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক তৌফিক অপু (ডেইলী ঢাকা প্রেস), প্রচার সম্পাদক ওয়ালিদ খান (ডেইলী অবজারভার), দপ্তর সম্পাদক হাফিজুর রহমান (আমার বার্তা), নারীবিষয়ক সম্পাদক নাজনীন লাকী।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন- ডঃ হারুনুর রশিদ (জাগো নিউজ), একাব্বর হোসেন (কালের কণ্ঠ), আনিসুর রহমান (ইউএনবি), রেজাউল করিম (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), তারেক সালমান (আজকালের খবর), আশরাফ সরকার (একুশের বাণী), আতিকুর রহমান (ভোরের কাগজ), ফেরদৌস সালাম (প্রত্যয়), নুরুল হুদা (সংগ্রাম), মোশরিফা খান লাকি (আইএনবি) ও আবু মো. মাছানী (নিউ নেশন)।

পদাধিকার বলে সদ্য বিদায়ি সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সদস্য বলে গণ্য হবেন। এছাড়া সভায় ফোরামের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন- রফিকুল ইসলাম রতন, গাফফার মাহমুদ, মো. আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা তালুকদার হারুন, জীবন ইসলাম, জামাল উদ্দিন জামাল ও ফিরোজ মান্না। এই উপদেষ্টা পরিষদের সদস্যরা নির্বাহী কমিটির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *