Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

এবার প্রধানমন্ত্রীর কার্যালয়কে চ্যালেঞ্জ করলেন সেই পানি জাহাঙ্গীর

এবার প্রধানমন্ত্রীর কার্যালয়কে চ্যালেঞ্জ করলেন সেই পানি জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয় দিয়ে মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। গত বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে নির্দেশ দেওয়া হয়।

জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করলো প্রধানমন্ত্রীর কার্যালয়- এই শিরোনামে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম গুরুত্ব করে সংবাদটি প্রকাশ করে। এবার তিনি ৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে (১৬ জানুয়ারি ২০১৯ সালের pMo অফিসে আইডি কার্ডটি প্রদর্শন করেছেন। এরপর শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড়। সচেতন মহলের প্রশ্ন তাহলে কি জাহাঙ্গীর গত বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির বিরুদ্ধে পুরনো কার্ড শেয়ার করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে চ্যালেঞ্জ করলেন? জাহাঙ্গীর কি বলতে চান প্রধানমন্ত্রীর কার্যালয় তার বিরুদ্ধে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি সঠিক নয়?

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র একাধিক নেতা মনে করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়কে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে নিজেই শেষ পেরেক মেরেছেন পানি জাহাঙ্গীর। পিএম অফিসের নাম ব্যবহার করায় এর আগেও অনেক প্রতারক গ্রেফতার হয়েছে। এবার পানি টানা জাহাঙ্গীরের পালা।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *