Log In

সংবাদ শিরোনাম:
জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি স্কুল ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ‘আশা করতে পারেন ২০২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী, বায়তুল মোকাররমে সমাবেশ

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী, বায়তুল মোকাররমে সমাবেশ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে (মারকায চত্বর) যুব জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর থেকে তারুণ্যের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।

সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতি ও যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে এই জমায়েত থেকে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *